দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ও সম্মাননা প্রদান
শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা দেবার প্রত্যয়ে প্রতিষ্ঠিত দাশুড়িয়ার একমাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের প্রি-ক্যাডেট স্কুল “দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল” এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ মে সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য রাখেন তরুন উদ্যোক্তা বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ পিয়াস। এসময় অভিভাবকরা বলেন ,দাশুড়িয়াতে মানসম্মত শিক্ষা প্রদানে কাজ করছে দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল। বিদ্যালয়টির উল্লেখযোগ্য ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে শিক্ষা প্রদানের প্রশংসা করে প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন তারা। সমাবেশে অভিভাবকরা বিদ্যালয়ের পাঠদানের বিষয়ে আলোচনা করে আগামীতে আরও ভাল করার জন্য বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের পরিচালক গোপাল অধিকারী বলেন, নতুনত্ব ও সৃজনশীল শিক্ষা নিয়ে পরিচালিত হবে এই প্রতিষ্ঠান। মানসম্মত শিক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন তিনি। এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্ণা অধিকারী, শিক্ষিকা হাসিনা নিজাম, আন্না খাতুন, সাথী খাতুন, আরজুৃ মনোয়ারা, বিথি, শিক্ষক সন্তোষ ও অভিভাবক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও এবিসি কোচিং সেন্টারের সাবেক শিক্ষক জাকির হোসেন। পরে বিদ্যালয়ের পৃষ্টপোষকতায় অবদান রাখার জন্য মোস্তফা আহমেদ পিয়াসকে সংবর্ধনা ও প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা