ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে পানি কমিটির মতবিনিময়


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৭-৫-২০২৩ রাত ৯:০

রবিবার (৭ মে) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে। পানি কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তালা উপজেলার বুক চিরে প্রবাহিত হওয়া কপোতাক্ষ নদ সহ। দেশের  দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় নদ-নদী এবং বেতনা-মরিচ্চাপ নদীর।  অববাহিকার বর্তমান অবস্থা ও জনগণের প্রস্তাবনা শীর্ষক মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। উত্তরণ ও পানি কমিটির আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। মাল্টিমিডিয়ার মাধ্যমে সভার সার সংক্ষেপ উপস্থাপন করেন অধ্যাপক হাসেম আলী ফকির। সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি প্রাক্তন অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ ও আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, পানি কমিটি নেতা অধ্যাপক রেজাউল ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ। উক্ত সভায় কপোতাক্ষ নদ অববাহিকায় তালার পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি কৃষকদের জমির ক্ষতিপূরণ প্রদান, পেরিফেরিয়াল বাঁধ সংস্কার, বেতনা-মরিচ্চাপ নদী খননে আইডব্লিউএম এর সুপারিশ অনুয়ায়ী টিআরএম পদ্ধতি যুক্ত করার বিষয়টি  তুলে ধরেন বক্তারা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার