ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে যৌতুকের দাবীতে গৃহবধূকে বেদম মারধর, মামলা নেয়নি পুলিশ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ১:৯
মাদারীপুর সদর উপজেলার বড়াইলবাড়ী গ্রামে যৌতুকের জন্যে এক গৃহবধূকে বেদম মারধর করেছে তার স্বামী ও তার পরিবার। পরে গৃহবধূকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর সদর থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুশিল। এমন অভিযোগে অভিযুক্তের বিচার দাবী করেছেন নির্যাতিতার পরিবার। সোমবার (৮ মে) সকালে মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে এমন তথ্য পাওয়া যায়।
 
সদর থানায় দায়িরকৃত অভিযোগ ও ভূক্তভোগির পরিবার জানান, কয়েক বছর পূর্বে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামের সৈয়দ শহীদের ছেলের সাথে একই গ্রামের সাইফুল তালুকদারের মেয়ে বৃষ্টি আক্তারের সাথে বিয়ে হয়। এরপর থেকেই সৈয়দ সবুজ যৌতুকের টাকার জন্যে বৃষ্টির পরিবারকে হয়রানি করে আসছে। গেলো ২ মে রাত ৯টার দিকে বৃষ্টি তার বাবার বাড়ীতে থাকায়বস্থায় তার স্বামী সৈয়দ সবুজসহ ৭ থেকে ৯ জন বাড়ীর পাশে ডেকে নিয়ে বেদম মারধর করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বৃষ্টিকে হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ৩ মে রাতে সৈদয় সবুজসহ ৬ জনকে আসামী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি আমলে না নিয়ে উল্টো সৈদয় সবুজের একটি মামলা নথিভূক্ত করে। এতে ক্ষুদ্ধ অসহায় বৃষ্টির পরিবার।
 
এব্যাপারে বৃষ্টির মা লিপি বেগম বলেন, ‘আমার মেয়েকে সবুজসহ তার পরিবার আগে পরে মারধর করে আসছে। ২ মে আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে বাড়ীর পাশে আহত করে রেখে যায়। এতে আমার মেয়েকে হাসপাতালে ভর্তিও করা হয়। কিন্তু আমাদের মামলা পুলিশ নেয়নি। বরং সবুজের মামলা আমলে নিয়ে আমাদের হয়রানি করে আসছে। আমরা এই বর্বারোচিত ঘনটার বিচার দাবী করি।’
অভিযোগের বিষয় সৈয়দ সবুজ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। তবে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ওই নারীকে নির্যাতনের ঘটনা সত্য না। বরং তার পরিবার সবুজের বাড়ী ঘরে হামলা করেছে। যে কারণে সৈয়দ সবুজের মামলা আমলে নেয়া হয়েছে। আর ওই নারীর মামলা আমলে নেয়া হয়নি। আমি সত্যের পক্ষে আছি।

এমএসএম / এমএসএম

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু