ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

এসএসসি পরিক্ষা চলাকালীন রাতে করাচ্ছিলেন কোচিং, ইউএনও গিয়ে করল সিলগালা, ৪ শিক্ষককে অব্যহতি


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ৯-৫-২০২৩ দুপুর ১২:৪৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরিক্ষা চলাকালীন রাত্রিকালীন পরিক্ষার্থীদের কোচিং করানোয় আইডিয়াল স্টুডেন্ট কেয়ার হোম কোচিং সেন্টারকে সিলগালা ও চার শিক্ষককে এসএসসি পরিক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৮মে) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে আইডিয়াল স্টুডেন্ট কেয়ার হোম নামক কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মিয়া।

এসময় কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষককে পরিক্ষা চলাকালীন রাত্রিকালীন কোচিং সেন্টার পরিচালনা করায় এসএসসি পরিক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. তুহিন, গণিত বিষয়ের সহকারী শিক্ষক মো. জহির উদ্দিন, কম্পিউটারের শিক্ষক ওয়াছিউর রহমান ও ইংরেজি বিষয়ের শিক্ষক মো. হেলাল উদ্দিন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এ প্রতিবেদককে জানান, “সরকারি” নির্দেশনা অনুযায়ী পাবলিক পরীক্ষা চলাকালীন কোনো কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না। আমরা তথ্য পেয়েছি এ কোচিং সেন্টারটি পরিক্ষার্থীদের এনে কোচিং করাচ্ছে। যার পরিচালক কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। আমরা তাদের এসএসসি পরিক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্র প্রধানকে নির্দেশনা দিয়েছি। আমরা চাই সোনাইমুড়ীতে সুষ্ঠু (নকল মুক্ত) একটি পরিক্ষা হোক। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়