ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবি দিবস ২০২৩ পালনের লক্ষে ২১ সদস্যের কমিটি গঠন


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ৯-৫-২০২৩ বিকাল ৭:২১
কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৩ সুষ্ঠু ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ মে) রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত)  মোঃ আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
 
২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। সদস্য-সচিব হিসেবে আছেন এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান। 
 
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম বলেন, 'আমরা এ বিষয়ে এখনো মিটিং করিনি। দ্রুতই মিটিং করে সিদ্ধান্ত নিবো।  দিবসটি সুষ্ঠু ও সফলভাবে উদযাপন করা জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।'
 
উল্লেখ্য, কুমিল্লা শহর থেকে ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোটবাড়ী শালবন বিহার এবং ময়নামতি জাদুঘর সংলগ্ন পাহাড়ি ও সমতলভূমির উপর ৫০ একর জায়গা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অবস্থিত। এ বিশ্ববিদ্যালয় ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ৪টি অনুষদের অধীনে ৭টি বিভাগে মোট ৩০০ জন ছাত্র-ছাত্রী ও ১৫ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৬ টি অনুষদের অধীনে ১৯ টি বিভাগে মোট ৭১৪১ জন শিক্ষার্থী ও ২৬৫ জন শিক্ষক রয়েছে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী