রায়গঞ্জ উপজেলা ছাত্র লীগের কমিটি গঠন সভাপতি রবিন,সম্পাদক সোয়েব
দীর্ঘ ৩৯ মাস পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে রবিন সরকারকে সভাপতি এবং সোয়েব আক্তারকে সাধারণ সম্পাদক ও সাব্বির আহমেদ স্বাধীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। গতকাল ৯ মে মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ এই আংশিক কমিটির ঘোষণা দেয়।আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি রবিন সরকার বলেন, ‘অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন ও মিশন বাস্তবায়ন করতে উপজেলা ছাত্রলীগের অভিভাবক আব্দুল আজিজ এমপি মহোদয়ের নির্দেশনায় প্রাণান্ত কাজ করব।’
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা জানান, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের আগের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এ কারণেও সাংগঠনিক গতিশীলতা আনার জন্য আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে রায়গঞ্জ উপজেলা ছাত্র লীগ যথাযথ ভূমিকা রাখবে।
উল্লেখ্য রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সবশেষ বার্ষিক সম্মেলন হয় ২০১৫ সালের ১৪ অক্টোবর। এ সম্মেলনের মাধ্যমে এক বছরের জন্য কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। ওই কমিটিতে গোলাম হোসেন শোভন সরকার সভাপতি ও জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অবশেষে দীর্ঘ ৩৯ মাস পর গতকাল মঙ্গলবার নতুন কমিটি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied