ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেয়ের বাড়ি থেকে বাবার রহস্যজনক লাশ উদ্ধার


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১০-৫-২০২৩ দুপুর ১:৫
মাদারীপুরের শিবচরে মেয়ের বাড়ি থেকে বৃদ্ধ পিতার লাশ উদ্ধার করেছে পুলিশ।১০ই মে বুধবার সকালে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
 
সরেজমিনে গিয়ে জানা যায়, ৮৪ বছর বয়সী মোঃ হাকিম মাতুব্বর  নদী ভাঙ্গনেরর কবলে পরে  গত প্রায় তিন বছর যাবৎ নিজ এলাকা ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর থেকে ঘর বাড়ি নিয়ে স্ত্রী সোনাবান বিবিকে সহ একমাত্র মেয়ে ফাহিমার বাড়ি শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দী গ্রামে বসবাস করতেন। ঈদুল ফিতরের তিনদিন পর মোঃ হাকিম মাদবর মেয়ের বাড়ি থেকে নিজগ্রাম পার্শ্ববর্তী উপজেলা সদরপুরের নাজির মামুদ হাজির কান্দিতে বসবাসরত দুই ছেলে লাক্ষু মাতুব্বর ও বাবুল মাতুব্বরের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে গতকাল ০৯ মে মঙ্গলবার সকালে কাউকে কিছু না বলে বের হয়ে চলে আসেন। পরে ১০ই মে বুধবার সকালে মেয়ে ফাহিমা বেগমের বাড়ির টয়লেটের সামনে বসত ঘরের দক্ষিণ পাশে গরু রাখার একচালা টিনসেড ছাপরায়  গলায় রশি পেচানো অবস্থায় উপুর হয়ে পরে থাকা অবস্থায় দেখতে পায়।
 
নিহত মোঃ হাকিম মাতুব্বরের মেয়ে ফাহিমা বেগম বলেন, আমার বাবা আমার বাড়িতেই ঘর নির্মান করে থাকেন তিন বছর যাবৎ। ঈদের তিনদিন পর বাবা আমার ভাইদের বাড়িতে বেড়াতে গিয়েছেন। আজ সকালে আমার ছেলে টয়লেটে যাওয়ার সময় দেখতে পায় আব্বা গলায় রশি দিয়ে ঝুলে মাটিতে হামাগুরি অবস্থায় পরে আছে। পরে আমরা রশি কেটে দ্রুত ঘরে নিয়ে যাই। তখন বুঝতে পারি বাবার দেহ শক্ত হয়ে আছে। বাবা আর নেই আমার।
 
নিহতের বড় ছেলে লাক্ষু বলেন, আমার বাবা আমার বোনের বাড়িতেই থাকতো। ঈদের পর আমাদের বাড়ি গিয়েছিলো। গতকাল আমাদের বাড়ি থেকে চলে আসছে সকালে। আমি আজ মাছ ধরতে নদীতে গিয়েছিলাম। পরে শুনলাম আব্বা মারা গেছে। শুনে এখানে আসলাম।
 
এই ঘটনায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, এই ব্যাপারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার