পাবনায় মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন
পাবনার পুষ্পপাড়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদেক আলী প্রামানিক (৬০) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ পালন করেছেন সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ মে) পুষ্পপাড়া কামিল মাদরাসার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
মাদরাসার কামিল বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন পুষ্পপাড়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক ড. মোঃ মোখলেছুর রহমান, গভর্নিংবডির সহসভাপতি এনামুল হক, মাদরাসার ফাজিল বিভাগের ছাত্র খাইরুল ইসলাম, সাবেক শিক্ষার্থী সালমান ফার্সি, মোঃ হুজায়ফা, নিহত সাদেক আলীর মেয়ে সাদিয়া সিদ্দিকা প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিহত শিক্ষক সাদেক আলী একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক ও গয়েশপুর ইউনিয়নের জামায়াতের সাবেক আমির ছিলেন। মাদরাসার সকল ছাত্র-ছাত্রীদের তিনি সন্তানের মত করে দেখতেন। কোন ছাত্র-শিক্ষকদের বিপদ হলে তিনি সবার আগে এগিয়ে আসতেন। শুধু তাই নয়; অত্র অঞ্চলের কেউ কোন বিপদে পড়লে তিনি সবার আগে সেখানে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। এলাকার বিবাদ মিটিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতেন। সবাইকে সঙ্গে নিয়ে তিনি একটি আদর্শ ইউনিয়ন গড়তে চেয়েছিলেন। তার মৃত্যুতে মাদরাসা ও অত্র ইউনিয়নবাসী একজন অভিভাবক হারালো। যেটি কোনভাবেই আমরা মেনে নিতে পারছি না।
বক্তারা আরও বলেন, এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা তার জন্য ঠিকমত মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। সেজন্য তাকে পুর্ব পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার পিছনে বড় ধরণের কোন ইন্দন রয়েছে। কারণ হত্যার কয়েকদিন পরেই হত্যাকারি রবিউলের ব্যাংক একাউন্টে ১ লাখ ৬০ হাজার টাকা আসছে। তাহলে এসব টাকা কোন মহল তাকে দিলো?। এসব হত্যাকান্ডের ইন্দনদাতাকে খুঁজে বের করতে প্রশাসনের নিকট আহবান জানান।
উল্লেখ্য, ২৬ এপ্রিল সকালে অভিযুক্ত রবিউলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন মাওলানা সাদেক আলী প্রামাণিক। এ সময় পাশের খড়ের পালায় লুকানো রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে রবিউল। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় খািন রবিউল ইসলামকে েেগ্রপ্তার করেছে পুলিশ। আমরা তার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নিহত মাওলানা সাদেক আলী প্রামাণিক গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রামের তোরাব আলী প্রামাণিকের ছেলে ও পাবনার পুষ্পপাড়া কামিল মাদরাসার জীববিজ্ঞানের শিক্ষক শিক্ষক ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি