তালায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও নবজাতক শিশুর করুন মৃত্যু আহত ৬
সাতক্ষীরা -খুলনা মহাসড়কে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । এ সময় আহত হয়েছে আরো-৬ জন। গুরুতর আহতদের তাৎক্ষনিক ভাবে নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১০মে) দুপুর আড়াই টার দিকে মহাসড়কের মির্জাপুর শ্মশানঘাট নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার নবজাতক কন্যা। নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, বাড়িতে বাচ্চা ডেলিভারির পর বাচ্চা অসুস্থ হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজের নেওয়া হচ্ছিল তাদের । এ সময় মির্জাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্স টি দুর্ঘটনার কবলে পড়ে স্ত্রী ও নবজাতকের মৃত্যু হয়। এদিকে প্রত্যক্ষদর্শী মির্জাপুর স্কুলের শিক্ষক সূর্য কান্ত পাল জানান, বেলা আড়াইটার দিকে খুলনা থেকে সাতক্ষীরা গামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা ও নবজাতকের মৃত্যু হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভার সহ আরো ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল সহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। তবে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি । চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মো. শওকাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় আরো ৬জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে খুলনার দিকে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’