মানিকগঞ্জ পুলিশ সুপারের রান্না করা খাবার বিতরণ
মানিকগঞ্জের শিবালয়ে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। শুক্রবার (৩০ জুলাই) জুমার নামাজের পর শিবালয় থানা জামে মসজিদের সামনে বসে থাকা দুস্থ ও অসহায়সহ মসজিদের আশপাশের এলাকার ছিন্নমূলদের মাঝে তিনি এসব খাবার বিতরণ করেন।
এ সময় শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার স্যানালসহ থানার অন্যন্য পুলিশ সদস্যবৃন্ধ তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, লগডাউনের কারণে এলাকার দুস্থ, অসহায় ও ছিন্নমূলদের মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে তাদের রান্না করার উপায় নেই, কোনো হোটেল খোলা নেই। কেউ কারো বাসা থেকেও তাদের এসব খাবার দিচ্ছে না। তাই ওই সব অসহায় ও ছিন্নমূলদের থুঁজে বের করে তাদের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দিচ্ছি। এই খাবার পেয়ে তাদের মাঝে শান্তি ফিরে আসবে। আমরা নিজেরা অনেক ভালো খাবার খাই কিন্তু তারা ভালো খাবার খেতে পারে না। সমাজের প্রতিটি সচেতন নাগরিক যদি অসহায়ের পাশে দাঁড়িয়ে তাদের একবেলা ভালো খাবারের ব্যবস্থা করে দেয় তাহলে সমাজের দুস্থ ও অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটবে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর