ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বিএনপি নির্বাচনে না আসলেও সঠিক সময়ে নির্বাচন হবে: বাহাউদ্দীন নাছিম


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১১-৫-২০২৩ দুপুর ১২:৩

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বিএনপি নির্বাচনে না আসলেও বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ভুন্ডল করার ক্ষমতা বিএনপি জামাতীদের নাই। সুতরাং শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা, আবার দেশ পরিচালনা শেখ হাসিনা পালন করবেন। তিনি আজ মাদারীপুর সদরের কালিকাপুর হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন, অগ্রগতি ও সাম্প্রদায়িকতা মুক্ত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক বিশাল জনসভায় একথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা হবো উন্নয়নশীল দেশ থেকে আত্মনির্ভরশীল দেশ। আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করবো। কায়েম করবো স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আমরাই প্রতিষ্ঠা করবো। এপথে যারা বাঁধা দিবে, এ পথে যারা বিঘœ সৃষ্টি করবে, মানুষ হত্যা, লুটের রাজনীতি করবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যেকোন দুর্নীতিবাজদের টুটি চেপে ধরবো। সন্ত্রাসীদের টুটি আমরা চেপে ধরবো এবং জঙ্গীদের কোন সুযোগ বাংলাদেশে নাই।

এসময় নাছিম আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য ঐ খুনি লুটেরা সন্ত্রাসী বিএনপি জামাতীদের হাতে দেওয়া যাবে না। কারণ ওরা দুর্নীতিবাজ, ওরা শীর্ষ চোর, শীর্ষ দুর্নীতিবাজ, ওরা লুটেরা, ওরা পাচারকারী, ওরা দেশের টাকা বিদেশে পাচার করে ওরা বিদেশে বসে আরাম আয়েস করে জীবন যাপন করে’।

কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক মোড়লের সভাপতিত্বে  জনসভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট বাবুল আকতার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, ছাত্রলীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহ মিছিল নিয়ে জনসভায় আসেন এবং জনসমুদ্রে পরিনত হয়।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক