পাবনায় আ.লীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনই কারাগারে
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নামীয় ১৯ আসামীর মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ মে) হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে ঘটনার দিন আরও একজনকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-পাবনা সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামের মৃত মনছের আলী মন্ডলের ছেলে হাবিব মন্ডল (৩৬) ও জহুরুল মন্ডল (৩২), একই গ্রামের মৃত মনছের প্রামানিকের ছেলে হবিবার রহমান (৬০) ও মনছের প্রামানিকের ছেলে সানাউল্লাহ সানা (৩৫)। গ্রেপ্তারের পর তাদের পাবনা থানায় সোপর্দ করা হয়।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, ঘটনার পর মঙ্গলবার রাতে আহত ইসাহক প্রামানিকের ছেলে আসিফ হোসাইন রকি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামী করা হয়েছে।
এদিকে র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সদর উপজেলার হেমায়েতপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়।ওসি কৃপা সিন্ধু বালা বলেন, গ্রেপ্তারকৃত চারজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার(১০ মে) দুপুরে সদর উপজেলার চরবাঙ্গাবাড়িয়া গ্রামের মুজিব বাধ এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত; ১২ জন আহত হন। আধিপত্য বিস্তার ও আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজু মন্ডল এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি