রায়গঞ্জে ৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের উত্তর ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ মে) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ও রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এক অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রায়গঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত (ওসি) ওয়াসিম আল বারীর নেতৃত্বে এস আই নুরে আলম,এস আই আব্দুল মান্নান,এ এসআই আলী আকবর,এ এস আই আল আমিন,নারী এ এসআই জেসমিন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানাধীন ধামাইনগর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামে অভিযান চালিয়ে আসামি ফজলুর রহমানের বসত বাড়ি থেকে ৫ কেজি গাজাসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ফজলুর রহমান(৫৪),উপজেলার বৈকন্ঠপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ(৩৫),গ্রেফতারকৃত জাহিদুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুন(২৫)।
উল্লেখ্যঃ বৃহস্পতিবার সন্ধায় উপজেলার চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মজিদ শেখের ছেলে জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী রিপন শেখ(৩০) কে ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন থানা পুলিশ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার