ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাকৃবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২৩ দুপুর ৩:৫০

আঞ্চলিক কেন্দ্র হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) বেলা ১১টায় থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

বাকৃবি কেন্দ্রে ৭ হাজার ৪৪৯ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭ হাজার ১৬জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবারে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৪ দশমিক ১৯ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক ও ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো নজরুল ইসলাম।

তিনি বলেন, বাকৃবি কেন্দ্রে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাবির প্রতিনিধি দল কেন্দ্র পরিদর্শন করে সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে পরীক্ষা চলাকালীন সময়ে বাকৃবি কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। কক্ষ পরিদর্শন শেষে তিনি বলেন, বরাবরের মতো এবারও বাকৃবিতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় উপস্থিতির হারও অনেক ভালো। সারা দেশে কেন্দ্র হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি অনেক লাঘব হয়েছে, তারা নির্বিঘ্নে  ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছে।

তিনি আরো বলেন, উন্নত দেশে যেমন একটি ভর্তি পরীক্ষার ফলাফলের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। এমন পদ্ধতি আমাদের দেশে করা সম্ভব হলে ভর্তি ফর্ম তুলার জন্য এত বাড়তি ব্যয় করতে হবে না। এতে করে শিক্ষার্থীদের বার বার আলাদা করে ভর্তির জন্য প্রস্তুতি নিতে হবে না।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ