ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে হামলায় একই পরিবারের ৩জন আহত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১২-৫-২০২৩ বিকাল ৫:৩৩
মাদারীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষিপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার মোমতাউদ্দিন ছেলে শামসুদ্দিন বেপারী (৭৯), শামসুদ্দিন বেপারী ছেলে শাহজালাল বেপারী (৪৫) ও  শাহজালালের স্ত্রী মুক্তা বেগম (৩৫)। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে শামসুদ্দিন বেপারী ও বাবুল বেপারীর সাথে ১৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বাবুল বেপারী ওই জমি একার দাবী করেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথার কাটাকাটি হয়। পরে বাবুলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শামসুউদ্দিনের পরিবারের উপর হামলা চালায়। এতে শামসুউদ্দিনের পরিবারের নারীসহ আহত হয় তিনজন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শামসুউদ্দিন ও জাহজালালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন আহতের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে সদর মডেল থানা পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলীন আফরোজ সকালের সময়কে বলেন, মারামারির ঘটনায় তিনজন রোগী হাসাপাতালে আসে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া মুক্তা নামে আহত একজন নারীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত থাকায় তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এমএসএম / এমএসএম

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু