ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নড়াগাতির তেলিডাঙ্গা গ্রামে দুর্বৃত্তের হাতে গ্রাম্য ডাক্তার খুন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১২-৫-২০২৩ রাত ৯:২৭
নড়াইলের নড়াগাতি থানার মাওলী ইউনিয় নের তেলিডাঙ্গা গ্রামে দুর্বৃত্তদের হাতে গ্রাম্য ডাক্তার আমিনুর ইসলাম(৩৫)খুন হয়েছেন। তিনি মাওলি বাজারে ঔষধের ফার্মেসির ও গ্রাম্য ডাক্তার ছিলেন। 
 
আজ শুক্রবার(১২ই মে) সকাল ৭টার দিকে মাওলী বাজারে ঔষধের ফার্মেসিতে যাওয়ার পথে নুর মিয়ার বাড়ির সামনে তার উপর পরিকল্পিতভাবে হামলা চালায় একদল সন্ত্রাসী।পরে স্থানীয়রা আমিনুর ইসলাম কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠালে ডাক্তার আমিনুর ইসলামের স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন । পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১২ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত আমিনুর ইসলাম মাওলী ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের মৃত সোনাই খাকির ছোট ছেলে। নিহতের ভগ্নিপতি মো. মিন্টু হোসেন জানান,  শুক্রবার সকাল ৭টায়  মাওলি বাজারে যাওয়ার পথে নুর ইসলামের বাড়ীর সামনে উপস্থিত হতেই সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ খানের নেতৃত্বে  ইমরুল খা(৩২) গফ্ফার খাকি( ৫৫) ইউনুস খাকি (৩২) আর ২০/২৫ জন একদল সন্ত্রাসীরা মোটরসাইকেল পথ রোধ করে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে আমিনুর ইসলাম  নৃশংস ভাবে খুন হয়। আমরা এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচার চাই।
 
 নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন,ঘটনা শুনতেই আমরা ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছি। ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ