ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার ও চট্টগ্রামের আজ ও আগামীকালে ইউএস-বাংলার সকল ফ্লাইট বন্ধ ঘোষণা
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার ও চট্টগ্রামের বিমানবন্দর বন্ধ রয়েছে। ফলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার ও চট্টগ্রামের সকল ফ্লাইট আজ শনিবার ও আগামীকাল রবিবার মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।
সম্মানিত যাত্রীগণকে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর যেকোনো সেলস অফিসে যোগাযোগ করে পরবর্তী যাত্রার তারিখ নির্ধারণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া কোনো যাত্রী সাধারণ পূর্ব নির্ধারিত শনি ও রবিরারের চট্টগ্রাম ও কক্সবাজার যাত্রা বাতিল করে টিকেটের সমপরিমান অর্থ ফেরত নিতে পারবেন। এছাড়া যে সকল যাত্রীদের কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটে যাত্রার তারিখ নির্ধারিত ছিলো, তাঁদেরকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে ফ্লাইট সূচীর কমপক্ষে ৪ ঘন্টা পূর্বে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য।
যাত্রীদের সকল অসুবিধার কথা বিবেচনা করে চট্টগ্রাম ও কক্সবাজারের টিকেট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রাকৃতিক এই দুর্যোগের কারনে সম্মনিত যাত্রীগণের সাময়িক অসুবিধার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied