ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় ঘুষি মারামারির জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রাক চালকের মৃত্যু


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৩-৫-২০২৩ বিকাল ৫:৪২
সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে ঘুষি মারামারির জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে রুহুল আমিন (৫০) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরসভার কুখরালী গাজী পাড়া এলাকায় এঘটনা ঘটে। রুহুল আমিন কুখরালী এলাকার গাজীপাড়ার বাসিন্দা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির জমির সীমানা বিরোধ নিয়ে রুহুল আমিনের সাথে তার চাচাতো ভাই হাশেম গাজীর বিরোধ চলছিল। রাত ৯টার দিকে ঈদগাহ মোড় এলাকায় ক্যারাম বোর্ড খেলা দেখছিলেন রুহুল আমিন । এ সময় হাশেম গাজীও ওই স্থানে ছিলেন। জমির বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রুহুল আমিন হাশেম গাজীকে একটি ঘুষি মারেন। বাবার গায়ে ঘুষি মারায় পাশে দাড়িয়ে থাকা হাশেম গাজীর ছেলে ইয়াসিন গাজী রুহল আমিনের বুকে ঘুষি মারেন। এতে অসুস্থ্ হয়ে পড়েন রুহুল আমিন । পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে রুহুল আমিনের মৃত্যু হয়।
 
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, মরদেহের ময়নাতদন্ত হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা