ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় পুকুরে ডুবে মামাতো-ফুপাতো ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৩-৫-২০২৩ বিকাল ৫:৫১

পাবনার ঈশ্বরদীতে শনিবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুপাতো ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। 
মৃত শিশুরা হলো-সাঁড়া গোপালপুর এলাকার বাচ্চু মন্ডলের ছেলে জাহিদ  হোসেন (১০), একই এলাকার পাঞ্জু প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (১০), সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের আকিজল হোসেনের মেয়ে আনিকা খাতুন (১১)। জাহিদ ও আনিকা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন। 
স্থানীয়দেও বরাত দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের পুকুরে তিন শিশু গোসল করতে যায়। এক পর্যায়ে তাদের হাত পা নাড়ানো ও তলিয়ে যাওয়ার অবস্থা দেখে এক পথচারী বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে পরিবার ও স্থানীয়রা ছুঁটে যান। তারা তাদেরকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
আইনি প্রক্রিয়া শেষে মৃত শিশুগুলো তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির