ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় শিশু ধর্ষনের দায়ে কিশোর গ্রেপ্তার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৩-৫-২০২৩ বিকাল ৫:৫৩

সাতক্ষীরার দেবহাটায় প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী (৬) কে জোরপূর্বক ধর্ষনের দায়ে এক কিশোর (১৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষনের ভিকটিম শিশু ও অভিযুক্ত কিশোর উভয়েই উপজেলার দক্ষিন সখিপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১২ মে) বিকেলে বাড়ির পাশ^বর্তী সাময়িক বন্ধ একটি স মিলে খেলার সময় ভিকটিম শিশুটিকে ওই কিশোর জোরপূর্বক ধর্ষন করে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন ভিকটিমের পরিবার। ভিকটিম শিশুটি বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-০৯) দায়ের করলে রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
ভিকটিমের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে বাড়ির পিছনে অবস্থিত সাময়িক বন্ধ একটি স মিলে খেলছিল ভিকটিম শিশুটি। সোয়া ৬টার দিকে শিশুটিকে একা পেয়ে সুযোগ বুঝে জোরপূর্বক ধর্ষন করে ওই কিশোর। একপর্যায়ে শিশুটির চিৎকার চেচামেচি শুনে আশপাশের বাসিন্দারা সেখানে ছুটে গেলে শিশুটিকে মাটিতে ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায় সে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষনিক দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভিকটিমের বাবা বাদি হয়ে অভিযুক্ত ওই কিশোরকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার জানান, মামলা দায়েরের এক ঘন্টার মধ্যেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন সহ গ্রেপ্তারকৃত কিশোরকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা