মাদারীপুরে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু
মাদারীপুরের চরমুগরিয়া ইকোপার্ক নির্মাণ প্রকল্পে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রকল্পের নির্মাণ কাজের সময় বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মুজাহিদ চাপরাশি (১৯) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা গ্রামের শাহজালাল চাপরাশির ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের চরমুগরিয়া বানরদের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান সার্বিক ইন্টারন্যাশলের নির্মাণাধীন ইকোপার্ক প্রকল্পের পুকুর সংস্কার ও বাঁধাইয়ের কাজে ইকোপার্কের পাশের মোহম্মদ জামির বেপারীর বাড়ি থেকে অল্প খরচে (আবাসিক বিদ্যুত বিল রেট) সাইড লাইনের সংযোগ ব্যবহার করে ইকোপার্কের বিভিন্ন প্রকল্পের কাজ চলছিল। নিহত মুজাহিদ চাপরাশি ইকোপার্কের ভেতরে অবস্থিত পুকুর সংস্কার ও মেরামতের কাজ করার সময়ে অবৈধ ভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগে বিদ্যুতায়িত হয়। পরে দ্রæত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের পিতা শাহজালাল চাপরাশি বলেন, ‘আমি ও আমার ছেলে দুজনেই চরমুগরিয়া বানরের ইকোপার্কে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলাম। কাজের সময় হঠাৎ ইকোপার্কের বিদ্যুতের তার আমার ছেলেকে ধরে। পরে হাসপাতালে আনতে আনতেই মারা যায়। শুনেছি ওই বিদ্যুতের তার অবৈধ সংযোগ দিয়ে নেওয়া ছিল। আমি পুরা বিষয়টির তদন্ত শেষে ন্যায় বিচার চাই বলেই তিনি ছেলের শোকে বিহŸবল হয়ে পড়েন।
এই বিষয়ে মাদারীপুর ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ‘ইকোপার্কে নির্মাণ কাজের সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের বৈধ ভাবে মিটার স্থাপন করে নির্মাণ কাজ করার কথা। কিন্তু তারা যদি সেটা না করে থাকে তাহলে তো তা ঠিক হয়নি। বিষয়টি আমি খোজ খবর নেব বলে মন্তব্য করেন এই বন কর্মকর্তা।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, ইকোপার্কে বিদ্যুৎপৃষ্ঠে এক নির্মাণ শ্রমিক মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে এই বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু
Link Copied