ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাষ্ট্রপতি পাবনায় আসছেন, বরণে নানা আয়োজন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ১২:১৫

সোমবার চার দিনের সফরে নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার পর পাবনায় এটাই তার প্রথম সফর।

এদিকে তাঁর সফর ঘিরে পুরো পাবনা জেলা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩ হাজার অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এসএসএফ, পিজিআর, ডিজিএফআই, এনএসআই, পাবনা  জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় অনুষ্ঠানস্থানগুলো পরিদর্শন ও তদারকি করছেন।

পাবনায় রাষ্ট্রপতি বরণে পুরো শহরে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। তার আগমন ঘিরে ব্যানার-ফেস্টুন ও তোরণে  ছেয়ে গেছে পাবনার সড়ক-মহাসড়ক। সফরসূচি অনুযায়ী সকালে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছুবেন। সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে দুপুর সোয়া ১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে দুপুর দেড়টায় তিনি শহরের আরিফপুর কবরস্থানে তাঁর মা-বাবা, আত্মীয়স্বজন ও রাজনৈতিক নেতাদের কবর জিয়ারত করবেন। এর পর স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী ও স্কয়ার মাতা অনিতা চৌধুরীর পারিবারিক সমাধিস্থল পরিদর্শন এবং জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।

মঙ্গলবার বেলা ১১টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন। তিনি পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য। বিকেল ৩টায় তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ  দেবেন। বুধবার সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বিনোদন পার্ক পরিদর্শন করবেন। আগামী বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা