ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় রাষ্ট্রপতির আগমনে বিড়ি শিল্প মালিক ও শ্রমিকদের অভিনন্দন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৬-৫-২০২৩ দুপুর ১২:৪২

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিজ জেলা পাবনায় আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়ন। বীর মুক্তিযোদ্ধা এবং পাবনার এই কৃতী সন্তানের সফর ঘিরে পাবনা শহরসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।  

১৬ মে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নাগরিক সংবর্ধনার প্রস্ততি নেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২ টার দিকে পাবনা সার্কিট হাউস সংলগ্ন চাঁদমারি মোড়ে পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল এবং পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন ও সাধারণ সম্পাদক শামীম ইসলামের নেতৃত্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিড়ি শ্রমিকসহ সর্বস্তরের মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবারের মতো পাবনা সফরকে ঘিরে পুরো শহরে আলোকসজ্জা করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে পাবনা। ব্যানার ফেস্টুনে ভরে গেছে সড়ক-মহাসড়ক। উৎসবের আমেজ বিরাজ করছে সর্বত্র। পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের ব্যানার ফেস্টুনে ভরে গেছে শহরের বিভিন্ন অলিগলি।

মঙ্গলবার বেলা ১১টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন। তিনি পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য। বিকেল ৩টায় তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

বুধবার সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বিনোদন পার্ক পরিদর্শন করবেন। আগামী বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি।

পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন বলেন, নিজ জেলা পাবনায় মহামান্য রাষ্ট্রপতির আগমনে আমরা পাবনাবাসী আনন্দে উদ্বেলিত। মুজিবাদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রমিক ও মেহনতী মানুষের অধিকারকে প্রাধান্য দিয়ে জাতির পিতার লালিত স্বপ্ন ক্ষুধা-দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করি। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির