কাজ শেষে বাড়ি ফেরা হলো না ২ শ্রমিকের
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় ধান বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ মে) সকালে কালা উপজেলার কুমিরা কদমতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের মন্টু গাজীর ছেলে সুমন হোসেন(৩৫) ও জয়নগর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আবুল হোসেন(৩৮)। এসময় আহতরা হলেন, ইমন, ইয়াছির, শুকুর আলি সহ কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। আহতরা জানান, সকালে শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ২৪ জন যাত্রী ও ২শত ৪৫ বস্তা ধান সহ সাতক্ষীরার শ্যামনগর ফিরছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা কদমতলা এলাকায় পৌঁছালে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনা স্থলেই সুমন হোসেন মারা যান। অপর জন সদর হাসপালে নেওয়া হলে সেখানে মারা যান আবুল হোসেন। তারা আরও জানান, ওই সময় ধানের বস্তার ওপর কোমরে নেট দিয়ে বাধা অবস্থায় ঘুমন্ত ছিলো ২৪জন। আচমকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যাওয়ার তারা গুরত্বর আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান জানান, নিহত ও আহত শ্রমিকরা শরীয়তপুর থেকে ধান কেটে একটি ধান বোঝায় ট্রাক যোগে বাড়িতে ফিরছিলেন। এক পর্যায়ে কুমিরা নামক স্থানে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলেই একজন ও চিকিসাধীন অবস্থায় সদর হাসপাতালে একজন মারা যান। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’