ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের বড়াই গ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১৬-৫-২০২৩ দুপুর ২:৫৫

নাটোরের বড়াইগ্রামের চুলকাটিয়া সুইচগেটের নিচ থেকে লিয়াকত আলী সরকার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নগর ইউনিয়নের চুলকাটিয়া সুইচগেটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লিয়াকত আলী সরকার উপজেলার দৌগাছি গ্রামের চয়ন সরকারের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, গত রাতে কে বা কারা লিয়াকতকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এরপর অনেক রাত হয়ে গেলেও সে বাড়ীতে ফিরে আসেনা। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে লিয়াকতের খোঁজ করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে উপজেলার মনপিড়িত বিলের চুলকাটিয়া সুইচগেটের নিচে থেকে লিয়াকতের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা