ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নড়াইলে পল্লীচিকিৎসক হত্যা মামলার আসামি গ্রেফতার


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৬-৫-২০২৩ দুপুর ৩:৫০

নড়াইলে পল্লীচিকিৎসক আমিনুল ইসলাম খাকি (৩০) হত্যাকাণ্ডে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ১ জনকে পুলিশ গ্রেফতার করেছে, অন্যদের ধরতে চেষ্টা চলছে।

সোমবার (১৫ মে) দুপুরে ১৬ জনের বিরুদ্ধে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের বড় ভাই মো. বাবলু খাকির লিখিত এজাহার  নড়াগাতী থানায় হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এজাহারে ১৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

নড়াগাতী থানাধীন তেলীডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহমান খাকির ছেলে আমিনুল গত ১২ মে প্রতিপক্ষের হামলায় খুন হন।মামলার বাদী বাবলু খাকি জানান, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে শুক্রবার (১২ মে) তাদের প্রতিপক্ষ গফফার শেখের নেতৃত্বে আমিনুলকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে নেতৃত্ব ও প্রত্যক্ষভাবে অংশ নেয়া গফফার শেখকে মামলায় প্রধান আসামি করা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা জানান, এজাহারনামীয় তেলীডাঙ্গা গ্রামের ওলি ফকিরের ছেলে আমিনুর ফকিরকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ