তালায় সরকারি ভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা খাদ্য গুদাম অভ্যন্তরীণ সরকারি ভাবে ইরি-বোরো ধান, চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার ভূমি ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আরাফাত হোসেনের সভাপতিত্বে, উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ তালা এর আয়োজনে বুধবার (১৭মে) বেলা ১২টায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ী, তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জান, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী মারুফ হোসেন,সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিট, মাহফুজুর রহমান মধু উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম ভারপ্রাপ্ত কর্মকর্তা(পাটকেলঘাটা গুদাম) মোঃ মাসুদ রেজা, মিলমালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রঞ্জু, সাধারন সম্পাদক প্রনয় পাল সহ চাল মিল মালিক ব্যবসায়ী ও কৃষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকবান্ধব এ সরকার কৃষকদের কথা চিন্তা করে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গুদাম কর্মকর্তাকে বলেন, আপনারা সরাসরি কৃষকের নিকট থেকে ভাল মানের ধান ও মিলারদের নিকট থেকে ভাল মানের চাল সংগ্রহ করবেন। দেশের সকল কৃষক সরকারের সকল সুযোগ সুবিধা যেন পায়। কারন কৃষক না বাচলে দেশ বাচবে না। বোরো মৌসুমে তালায় ৫হাজার ৯শত ৭৫ মেট্রিকটন চাল ৪৪ টাকা কেজি,১ হাজার ৫ শত ৫৭ মেট্রিকটন ধান ৩০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’