ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে শ্রেণি প্রতিনিধিদের সঙ্গে উপাচার্যের মত বিনিময় সভা


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১৭-৫-২০২৩ দুপুর ৩:২২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছয় অনুষদ ব্যবসায় প্রশাসন, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, আইন, সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক  অনুষদের আওতাধীন বিভাগসমূহের সকল ব্যাচের শ্রেণি প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের ছাত্র উপদেষ্টার সাথে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন এর মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 ১৬ মে (মঙ্গলবার) এবং ১৭ মে (বুধবার) প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
উক্ত সভায় উপাচার্য এ. এফ. এম আব্দুল মঈন আসন্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৩ উদযাপন এবং কুবি ক্যাম্পাসে একটি জব ফেয়ার আয়োজনের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় শিক্ষার্থীরা জব ফেয়ার করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে এবং তা আয়োজনের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন।
 
ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালককে একটি কোর কমিটি করে জব ফেয়ার আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন তিনি।
 
তিনি আরো বলেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরন ও কাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে মাননীয় উপাচার্য ইতিমধ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করতে হবে। 
 
এছাড়াও শিক্ষার্থীদেরকে মুখস্ত বিদ্যায় জোর না দিয়ে বাস্তবিক ও প্রয়োগিক জ্ঞান অর্জন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন তিনি।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী