মাদারীপুরে চাঁদাবাজি ও মানহানি মামলায় তিনজন কারাগারে
মাদারীপুরে চাঁদাবাজি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মামলায় যুবলীগ নেতা ও তার ২ সহযোগিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কে এম আলমগীর হোসেন এ আদেশ দেন। কারাগারে প্রেরিত আসামীরা হলেন, মাদারীপুর সদর উপজেলার পৌর পেয়ারপুরের মৃত আব্দুর রব তালুকদারের ছেলে ও জেলা যুবলীগের সহ-সম্পাদক সুমন তালুকদার (৪২), একই এলাকার মৃত মোস্তফা বেপারীর ছেলে সালমান রেজা ওরফে সাদ্দাম বেপারী (২৯) ও পেয়ারপুরের মৃত রহমান তালুকদারের ছেলে শফিউল আলম ওরফে লিটন তালুকদার (৪৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেশকিছুদিন ধরে দৈনিক সকালের সময় পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি ও সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসানের সাথে জেলা যুবলীগের সহ-সম্পাদক সুমন তালুকদারের বিরোধ চলে আসছিলো। গত ৭ এপ্রিল বিকেলে নতুন শহর এলাকায় অবস্থিত মৈত্রী মিডিয়া সেন্টারের ভেতর প্রবেশ করে সুমন তালুকদার ও সহযোগিরা। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আরাফাতের নিকট ২ লাখ টাকা চাঁদা দাবী করেন তারা। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখায় সুমন ও তার সহযোগিরা। পরে সেখান থেকে চলে গিয়ে মাদারীপুর ক্রাইম ফেসবুক পেজ ও মাদারীপুর ক্রাইম ফেসবুক আইডির মাধ্যমে আরাফাত হাসানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় সোমবার (১৫ মে) আরাফাত হাসান বাদী হয়ে সুমন তালুকদার ও তার দুই সহযোগি শফিউল আলম ওরফে লিটন তালুকদার এবং সালমান রেজা ওরফে সাদ্দাম বেপারীকে আসামী করে সদর থানায় একটি চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। এছাড়াও মামলার অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামী করা হয়। মঙ্গলবার দুপুরে এজাহারনামীয় আসামীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে বিচারক বাদী ও আসামীপক্ষের আইনজীবির মাধ্যমে শুনানী শেষে তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতেও আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেন আদালত।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, সাংবাদিক আরাফাত হাসানের মামলায় বাকি অজ্ঞাত আসামীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এছাড়া জেলহাজতে পাঠানো আসামীদের প্রয়োজনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আসল রহস্য ও তথ্য বের করা হবে।
এ বিষয়ে মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার বলেন, মামলায় কারাগারে পাঠানোর খবর পেয়েছি। অভিযুক্ত সুমন তালুকদারের সাজা হলে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হবে।
এমএসএম / এমএসএম
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু
Link Copied