ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অনির্বাচিত সরকারের সুযোগ নেই: রাষ্ট্রপতি


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৭-৫-২০২৩ দুপুর ৪:১৯

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনবলেছেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। তাই অনির্বাচিত সরকারের আর সুযোগ নেই; সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে। বুধবার (১৭ মে) দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে এক সুধী সমাবেশে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবানও জানান তিনি।রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, পাবনা ডায়াবেটিক সমিতি মানুষের স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষ এখানে স্বল্প মূল্যে সেবা পায়। মানুষের সেবায় অবদান রাখায় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

নাগরিক সংবর্ধনায় পাবনার মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাষ্ট্রপতি বলেন, আঞ্চলিক রাজনৈতিক প্রভাবে পাবনায় যমুনা নদীতে সেতু হয়নি। সরকারের ধারাবাহিকতা থাকলে আগামীতে পাবনার মানুষের সব দাবি পূরণ হবে।পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, ডা. মনোয়ারুল আজিজ। বক্তারা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তার অতীত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির