ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ক্ষমা চাইলেন কুবির সেই কর্মকর্তা


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১৭-৫-২০২৩ বিকাল ৫:৪২
ম্যাডাম’ সম্বোধন না করায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সনদপত্র উত্তোলনের ফরমে স্বাক্ষর না করা ও সনদপত্র আটকে রাখার হুমকিদাতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের কর্মকর্তা তানিয়া আক্তার ভুক্তভোগী দুই শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়েছেন। 
 
বুধবার (১৭ মে)  কুমিল্লা বিশ্ববিদ্যালয়  প্রেস ক্লাবের অফিসে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহের ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে তানিয়া আক্তার নিজের ভুল অনুধাবন করে ক্ষমা চান। এসময় তিনি ফোনকলের মাধ্যমে ভুক্তভোগী দুই শিক্ষার্থী জারিফাহ তাসমিয়াহ প্রেরণা ও রিদওয়ানুল ইসলামের সাথে কথা বলেন এবং নিজের এমন অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। 
 
দুঃখ প্রকাশের বিষয়ে তানিয়া আক্তার বলেন, আজকেই আমরা কথা বলে এটা মিউচুয়াল করেছি।  আসলে এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে। যে শিক্ষার্থীর সাথে এমনটি হয়েছে তাঁর কাছে আমি দুঃখপ্রকাশ করেছি। ওনিও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন। আশা করি এ নিয়ে আর কোনো সমস্যা হবে না।এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের একজন রিদওয়ানুল ইসলাম বলেন, গত সোমবার সার্টিফিকেটে সাইন করা নিয়ে অর্থ ও হিসাব দফতরের এক কর্মকর্তার সঙ্গে আমার অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। তবে ঐ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ভুল স্বীকার করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেছেন। 
 
তিনি আরো বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্ভিস প্রদানে শিক্ষার্থীদের সাথে যোগাযোগের ক্ষেত্রে ভবিষ্যতে আরও সচেতন থাকবেন বলে তারা জানিয়েছেন। তাই আমি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ পাওয়ার প্রত্যাশা রাখছি।
 
এই বিষয় অফিসার্স এসোসিয়েশন সভাপতি মো. আবু তাহের বলেন, 'মানুষ ভুলের উর্ধ্বে না। একটা অনাঙ্ক্ষিত ভুল বুঝাবুঝি হয়ে গেছে সেটার সমাধানও করেছি আমরা। আমরা আশা করবো ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে।'উল্লেখ্য, গত সোমবার  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের হিসাব কর্মকর্তা তানিয়া আক্তারকে 'ম্যাডাম' সম্বোধন না করায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ( জারিফাহ তাসমিয়াহ প্রেরণা ও রিদওয়ানুল ইসলাম) স্নাতকের সনদ উত্তোলনের ফরমে স্বাক্ষর করেননি এবং সনদ আটকে রাখার হুমকি দিয়েছিলেন। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত