ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৮-৫-২০২৩ বিকাল ৫:৫৭
মাদারীপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বৃদ্ধিকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডিশনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 
ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশীদ খান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের মিডিয়া কনসালটেন্ট মো. মনিরুল হাসান আহম্মেদ, ইসলামিক ফাউন্ডিশনের উপ-পরিচালক আবদুর রাজ্জাক রনি, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ জামান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, এছাড়াও জেলা সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ অতিথি। 
মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেন, এই কর্মশালাটি সব ধর্মের মানুষের জন্য অতি জরুরি। কারণ এখানে সম্প্রীতির কথা বলা হয়েছে। মানুষের কথা বলা হয়েছে। মানুষের জন্য আমরা। তাই মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা রাখতে এই কর্মশালার প্রসার ঘটাতে হবে। ধর্মের নাম ব্যবহার করে আর কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে। এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এমএসএম / এমএসএম

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু