ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় দু’দলের মধ্যে সংঘর্ষে কৃষক নিহত ও মহিলাসহ আহত ১৩


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৮-৫-২০২৩ বিকাল ৬:৬

পাবনার সাঁথিয়ায় দু’দলের মধ্যে সংঘর্ষে কৃষক নিহত ও মহিলাসহ আহত ১৩ হয়েছে। বৃহস্পতিবার সকালে ধান কাটাকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সেলান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান।
নিহত আব্দুল আউয়াল (৫০) সাঁথিয়া উপজেলার সেলান্দা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানের উদ্বৃতি দিয়ে ওসি রফিকুল ইসলাম জানান, বিলের জমি নিয়ে সেলান্দা গ্রামের আমজাদ আলী ও একই গ্রামের মজিবুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছে। চলতি মৌসুমে ওই জমিতে ধান রোপন করেন মজিবুর রহমান।
বৃহস্পতিবার সকালে আমজাদ আলী তার লোকজনকে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। কিন্তু মুজিবুর রহমান  তার লোকজন এত বাধা দেন। এ সময় উভয় দলের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র  নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আব্দুল আউয়াল ঘটনাস্থলেই মারা যান এবং উভয় পক্ষের অন্তত: ১৩ জন আহত হয়; যার মধ্যে মহিলাও রয়েছে। 
আহতরা হলেন-মুজিবুর রহমান (৫০), মিঠু হোসেন (৩৮), মিরাজুল ইসলাম (২৮), সিরাজুল ইসলাম (৩০), হাসিদুল ইসলাম (৩০), হিতু প্রামানিক (২৮), লাল চাঁদ (২৫), মনিরুল ইসলাম (২৫), আশিক হোসেন (১৫), হাসিনা খাতুন (১৫), জুলহাস প্রামানিক (৩৮), লিটন হোসেন (৩২) ও বাবলু হোসেন (৩০)। আহতদের সবাইকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা  জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি এবং কাউকে গ্রেফতার করা হয়নি বলে ওসি জানান।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির