তালার মানবিক পাটকেলঘাটা সংগঠনের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
সাতক্ষীরার তালায় মানবিক পাটকেলঘাটা সংগঠনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে। সততা ও নিরপক্ষতার সাথে দায়িত্ব পালন করেন সরদার ফিরোজ । পাটকেলঘাটা প্রেসক্লাব চত্বরে উৎসব মুখোর পরিবেশে উক্ত নির্বাচন সম্পন্ন শেষে বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরন করে নেওয়া হয়। এদিন সকাল দশটায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর বারোটায় শেষ হয়। প্রধান রিটার্নিং কর্মকর্তা মাস্টার অলিউর রহমান, সহকারী কর্মকর্তা নাজমুল ইসলাম মাহির তত্ত্বাবধানে এবং নির্বাচন পরিদর্শক শেখ শাহিনুজ্জামান পাইলট, বিশ্বাস আনোয়ার হোসেন, রুপায়ন হাজরা, মান্নাপ শিম্পুর এবং পাটকেলঘাটা থানা প্রশাসনের উপস্থিতিতে ভোট গননা শেষে সাড়ে বারোটায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দীতায় গৌতম কর্মকার নির্বাচিত হন, সাধারণ সম্পাদক পদে হাসিবুর জামান সৌরভ ২৪ ভোট পেয়ে নির্বাচিতব হন, সাংগঠনিক সম্পাদক পদে লিটন দাশ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন, দপ্তর সম্পাদক পদে জহিরুল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইজাজ খান ২০ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী শেখ মুরাদ ১৫ ভোট পান বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’