কুবিতে গুচ্ছ পদ্ধতির 'বি' ইউনিটের পরীক্ষা সম্পন্ন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ মোট ১০ টি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২০শে মে ) দুপুর ১২ টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে ১ টায় শেষ হয়।
কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, ১০ টি কেন্দ্রেই সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্রের বাইরে শাখা ছাত্রলীগ ও বিভিন্ন জেলাভিত্তিক ছাত্র সংগঠনগুলোর সহায়তায় পরীক্ষার্থীদের সহযোগিতায় বুথ বসানো হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য ছিল শাখা ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরা পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় দায়িত্ব পালন করেছে।
জান্নাতুল আফসারা আনিকা নামে এক পরীক্ষার্থী বলেন, আমি চট্টগ্রাম থেকে এসেছি। পরীক্ষার হলের পরিবেশ ভালো ছিলো। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ইংরেজি ও বাংলা সহজ ছিলো কিন্তু জিকে প্রশ্নটা কঠিন ছিলো।'
মোহাম্মদ হাসনাইন নামে এক পরীক্ষার্থী বলেন, ' পরীক্ষার হলে কোন সমস্যা হয়নি। প্রশ্নও ঠিকঠাক ছিলো আর ইংরেজি প্রশ্ন টা খুব সহজ হয়েছে বলে মনে হলো।'
কুবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, ' আমাদের সকল ধরনের প্রস্তুতি নেওয়া ছিলো। তাই কোন সমস্যা হয়নি। সবগুলো কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিলো, সব মিলিয়ে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনও পর্যন্ত কোন কেন্দ্র থেকে কোন প্রকার অভিযোগ আসেনি। আর কত শতাংশ পরীক্ষার্থী আজ পরীক্ষায় বসেছে সেটা আরও কিছু সময় পর বলা যাবে। '
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম আবদুল মঈন বলেন, 'আমি সবগুলো হল পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের আগাম ব্যবস্থাও করা হয়েছে। সর্বোপরি, সুষ্ঠুভাবে আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে।'
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied