কোনাবাড়ীতে আগুনে পুড়লো ঝুট গোডাউন
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে আগুনে পুড়লো ঝুটের ১০ টি গোডাউন। শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১২ টা সময় কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ডিবিএল এর ১ টি ইউনিট,জয়দেবপুর থেকে ৩ টি এবং সরাবো থেকে আরো ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় চার ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানান,শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২ টা সময় বোরহান উদ্দিন এর
ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যেই পাশে থাকা মামুন খানের তিনটি, আলহাজ্ব উদ্দীন ভাসানী, রিয়াজ হোসেন, মোবারক হোসেন, ইউনুস,সুশান,আজিম ও সামাদ মিয়ার ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে।
এসময় আগুনে পুড়ে যায় গোডাউনে থাকা বিভিন্ন ধরনের টি শার্ট, পোলো শার্ট, লেডিস টি শার্ট,কটন ফেব্রিক্স, লেকড়া ফেব্রিক্স,রিপ ফেব্রিক্স বিভিন্ন ধরনের সুতা, সুয়িং সুতা, প্রিন্ট ফেব্রিক্স,লেস, এলাস্টিক সহ গার্মেন্টসের কাপড়।
মামুন ট্রেডার্স ঝুট গোডাউনের মালিক জানান,এই গোডাউন গুলিতে প্রায় এক হাজারের মতো শ্রমিক মতো কাজ করতো। তার দাবী তিনটি গোডাউনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। সকালে শ্রমিকরা গোডাউনের সামনে এসে কান্নায় ভেঙ্গে পড়েন।
ডিবিএল ফায়ারসার্ভিস এর ইন্সপেক্টর মো: মিরাজুল ইসলাম জানান,খবর পেয়ে ৭ টি ইউনিট প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, পানি সংকটের কারণে আগুন নিভাতে প্রচন্ড ব্যাগ পোহাতে হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ারসার্ভিস।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied