ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করায় বদিকে গ্রেফতারের হুমকির অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১:৩৯

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মাদ বদিউল আলম পটিয়ার বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী ও খাবার এবং জনচেতনমূলতক প্রচারণা, মাস্ক, স্যানিটাইজার, খাবার বিতরণ করায় পুলিশ গ্রেফতারের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন। সম্প্রতি পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় ত্রাণসামগ্রী ও মাস্ক বিতরণ করতে গেলে কালারপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মানের নেতৃত্বে একদল পুলিশ অনুমতি না নিয়ে ত্রাণসামাগ্রী বিতরণ করার অভিযোগে যুবলীগ নেতা বদিউল আলমকে প্রকাশ্যে গ্রেফতারের হুমকি দেয়। বদিউল আলমকে গ্রেফতারে ওসির নির্দেশনা রয়েছে বলেও দাবি করেন পুলিশ কর্মকর্তা সোলায়মান।

বদিউল আলম বিষয়টি পটিয়া থানার অফিসার ইনাচর্জ রেজাউল করিম মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদের কাছে সোলাইমানের উপস্থিতিতে জানতে চাইলে তারা এ ধরনের কোনো নির্দেশনা দেননি বলে জানান এবং পুরো বিষয়টি অস্বীকার করেন। 

যুবলীগ নেতা বদিউল আলম জানান, প্রধানমন্ত্রীর  নির্দেশনায় পটিয়ায় সাধারণ মানুষের মাঝে করোনা সচেতনতা ও গরিব-অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী দিয়ে আসছি। করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে বছরব্যাপী এলাকার গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। 

শুক্রবার পটিয়া রেলস্টেশন চত্বরে তরুণ যুবসমাজের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণকালে বদিউল আলম বলেন, যেখানে প্রধানমমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দেশব্যাপী নেতাকর্মীদের সাংগঠনিক নির্দেশনা রয়েছে মানুষকে মানবিক সহায়তা দেয়ার জন্য, যেখানে পুলিশ সহযোগিতা করার কথা সেখানে বিপথগামী কিছু পুলিশ ভয় দেখাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ডিএম জমির উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা লিটন বড়ুয়া, সাইফুল ইসলাম সাইফু, সুজন বড়ুয়া প্রমুখ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন