সন্দ্বীপে জাইকার অর্থায়নে চালু হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন সেবা
প্রথমবারের মতো সন্দ্বীপে জাইকার অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু হতে যাচ্ছে চলতি সপ্তাহের মধ্যে। বাড়ছে করোনা সংক্রমণ কমেছে অক্সিজেন সেবা প্রতিনিয়ত করোনার কাছে হেরে যাচ্ছে হাজার হাজার প্রাণ। এমন এক পরিস্থিতিতে চট্টগ্রামের সন্দ্বীপে প্রথমবারের মতো জাইকার অর্থায়নে সন্দ্বীপ উপজেলার উদ্যোগে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপিত হতে যাচ্ছে।
সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার জন্য সেন্ট্রাল অক্সিজেন সংযুক্ত আইসোলেশন সেন্টারে গ্যাস সিলিন্ডারে হাসপাতালের ছাদে বসানো অক্সিজেন ট্যাংকি থেকে অক্সিজেন সরবরাহ করা হবে। ছাদে অক্সিজেনের ট্যাংকি বসানোসহ এ কাজে অন্যান্য যন্ত্রপাতি বসানোর কাজ আগ ২-১ দিনের মধ্যে শুরু হবে বলে জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুল করিম।
তিনি সকালের সময়কে জানান, এই অক্সিজেন প্লান্ট স্থাপনের মাধ্যমে আমরা হয়তো করোনা আক্রান্ত রোগীর অক্সিজেন সেবা দিতে পারব কিন্তু সম্পূর্ণ চিকিৎসা সেবা যেমন আইসোলেশন ভেন্টিলেশন ইত্যাদি সেবা দেয়ার মতো তেমন সক্ষমতা নেই। এই অক্সিজেন সেবা কতজন রোগী পাবে এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখন স্পষ্ট কিছু বলা যাচ্ছে না তবে আমরা কিছু মানুষকে এই সেবা দিতে পারব। সবাই পাবে না, তবে সর্বোচ্চ চেষ্টা থাকবে শতভাগ কার্যকর করতে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied