লোহাগড়া থানা পুলিশের অভিযানে ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নড়াইল লোহাগড়া উপজেলার এড়েন্দা বাসস্ট্যান্ড থেকে ১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতারের করেছে লোহাগড়া থানা পুলিশ। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নাসির উদ্দিন।
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাটের চিতলমারী থানাধীন শ্যমপাড়া গ্রামের ঠাকুর দাস মন্ডলের ছেলে কিশোর মন্ডল(৩৬) ও খরম খালী (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত পুলিং বিহারী বালার ছেলে প্রতাপ বালা (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসাবে শনিবার বিকালে লোহাগড়া থানার এএসআই ছদরুল আলম তার দায়িত্বরত এলাকায় বের হন। নিজস্ব সোর্সের মাধ্যমে তিনি জানতে পারেন এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে। তাৎক্ষণিক খবর পেয়ে এস আই সুজিত সরকার সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তল্লাশী কালে আসামিদের কাছে থাকা স্কুল ব্যাগের মধ্যে থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নাসির উদ্দীন বলেন, অভিযানে স্কুল ব্যাগে থাকা ১ কেজি গাঁজা সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। মাদক সাথে জড়িতদের ধরতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied