ভুমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে মধুখালীতে র্যালি ও আলোচনা সভা
ফরিদপুরের মধুখালীতে উপজেলা ভুমি অফিসের আয়োজনে“স্মার্ট ভুমিসেবার লক্ষ্যে”ভুমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
২২ মে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ভুমি অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে মধুখালী বাজারের থানা সড়ক সহ পৌরসদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে ভুমি অফিস চত্বর প্রত্যাবর্তন করে । র্যালি পরবর্তী ভুমি অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শামীম আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী ।
ডিজিটাল ও স্মার্ট ভুমিসেবার উদ্দেশ্যে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম,মোঃ সেকেন্দার আলী ও মোঃ আদেল শেখ। আলোচনা সভা পরবর্তী উপজেলার বিভিন্ন স্থানে ভুমিহীন ও গৃহহীনরা সরকার কৃর্তক প্রাপ্ত ২শতক জমির নামজারীর কাগজ বুঝিয়ে দেওয়া হয়েছে । ২২ মে থেকে ২৮ মে ২০২৩খ্রিঃ পর্যন্ত ভুমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রত্যেক নাগরিকের চাহিদা মোতাবেক সেবা প্রদান করা হবে ।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত