মাদারীপুরে ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পুনর্গঠনের দাবি
মাদারীপুরে গত ২০ মে সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অবৈধ কমিটি ঘোষণা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন একাংশ। সোমবার (২২ মে) সকালে মাদারীপুর পুরান বাজার শ্রী শ্রী রাধাগোবিন্দ কেন্দ্রী মন্দির প্রাঙ্গণে এই অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলা শাখা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলা শাখার সহ সভাপতি শ্রী নারায়ন চন্দ্র সরকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সম্মানিত ও প্রথিতযশা নেতৃবৃন্দকে অন্ধকারে রেখে কতিপয় দুষ্টচক্র সম্মেলন ও কাউন্সিলের নাটক সাজিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মাদারীপুর শাখার অবৈধ কমিটি গঠন করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার বাস্তবায়নে যে সংগঠনটি ৩৫ বছর ধরে কাজ করছে। সেই সংগঠনের সভাপতি করা হয়েছে একজন দেবত্বর ও নিস্কন্ঠক কালীমাতার মন্দিরের ভ‚মি দখলকারীকে। আমরা এই অবৈধ কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে পুনরায় সম্মেলনের মাধ্যমে সর্বজন স্বীকৃত নতুন কমিটি গঠন করে ঐক্য পরিষদের ভাবমূর্তি ফিরিয়ে আনার জোড় ও নবগঠিত কমিটির পুনর্গঠনের দাবি করেন।
মাদারীপুর সনাতন সম্প্রীতি সংঘের সিনিয়র সভাপতি আশীষ কুমার বৈদ্য বলেন, আমরা চাই সবাইকে নিয়ে সমন্বয় করে কমিটি গঠন করা হোক। এটাই আমাদের দাবী। যদি না করে তাহলে আপনারা কি করবেন? সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দাবী করেই যাবো। এছাড়া আমাদের কিছু করার নাই।
সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবুল চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক নন্দ দুলাল সাহা সহ নারায়ন দাস, পরান চক্রবর্তী, রবিন চৌধুরী, সুধাংশু মালো, তাপস কুমার দাস প্রমুখ।
এমএসএম / এমএসএম
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু
Link Copied