ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চোখ রাঙ্গিয়ে ভয় দেখিয়ে লাভ নেই, সংবিধান অনুযায়ীই নির্বাচন : কৃষিমন্ত্রী


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ৩:২৩

নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই মন্তব্য করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছেন, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। কে নিষেধাজ্ঞা দিলো, কে ভয় দেখালো, চক্ষু রাঙালো তা দেখে সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্ত হবে ১৭ কোটি মানুষের স্বার্থের কথা বিবেচনা করে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে প্রধানমন্ত্রী, আমিসহ সমস্ত মন্ত্রী ভিসি এসপিসহ সবাই নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে।
মঙ্গলবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের উদয়পুর গ্রামের মাসুদ রানার বাড়িতে ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দিবে না এমন দাবি করে আবদুর রাজ্জাক বলেন, উন্নত দেশ যারা নিষেধাজ্ঞার ভয়  দেখাচ্ছে, আর যারা নিষেধাজ্ঞার অনুমান করছেন তাদের অনুমান করে লাভ নেই। আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না। কারণ তারা দায়িত্ববোধের পরিচয় দেবে। তারা বিবেকবোধের পরিচয় দেবে।
ব্যবসায়ীরা সিন্ডিকেট কওে পেঁয়াজের দাম বাড়াচ্ছে মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, আমাদের সাধারণ মানুষের প্রশ্ন  কেন এই আশ্বিন কার্তিক মাস আসলেই পেঁয়াজের ঘাটতি হয়, দাম অস্বাভাবিক হয়? পেঁয়াজ নিয়ে নানা রকম রাজনীতি শুরু হয়। ঈদ আসলেই আমাদেও পেঁয়াজ ব্যবসায়ীরা নানা ষড়যন্ত্র করে, সিন্ডিকেট কওে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়।
কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ বিবেচনা কওে পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি পেঁয়াজের সংরক্ষণের সময় কিভাবে বাড়ানো যায়। এজন্যই আমরা এই আধুনিক সংরক্ষণাগার স্থাপন করেছি। আমরা যদি সফল হই; তা’হলে দেশের চাহিদা মিটিয়ে আমরাই ভারতে পেঁয়াজ রপ্তানি করতে পারবো। গত বছর আমাদের কৃষি ভাইয়েরা দাম পায়নি। অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। এজন্য অনেকেই পেঁয়াজ চাষ না করে ২-৩ লাখ টন পেঁয়াজ উৎপাদন কম হয়েছে।
তিনি বলেন, আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। দেখছেন এখনো পেঁয়াজ ভালই আছে; তাই দাম বাড়ার কথা নয়। আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন। কৃষকের স্বার্থ দেখে  পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে কৃষিমন্ত্রী ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে আধুনিক পেঁয়জ সংরক্ষণাগার এবং সনাতন পদ্ধতির পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন করেন।
উল্লেখ্য, উত্তরবঙ্গের পেঁয়াজের রাজধানীখ্যাত সুজানগরে প্রথমবারের মতো ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে আধুনিক  পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উন্নয়ন সংস্থা আশার কারিগরি সহায়তায় উপজেলায় তিনটি ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির