মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে পরিদর্শকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৭ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে পরিদর্শক মতিয়ার রহমান মুন্সী (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।গত বুধবার (২৪ মে) রাতে কোটালীপাড়া উপজেলার হিরণ বাজার থেকে মতিয়ার রহমান মুন্সীকে গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোশারফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত মতিয়ার রহমান মুন্সী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক ও কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের মৃত আবুল হাসেম মুন্সীর ছেলে।
ধর্ষণের শিকার ওই শিশুর পিতা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক গনশিক্ষা কেন্দ্র পরিদর্শক গ্রেফতারকৃত মতিয়ার রহমান মুন্সীর স্ত্রী মাসুদা কাছে আমার মেয়ে ইসলামিক শিক্ষা নিতো।প্রতিদিনের মত গতকাল মঙ্গলবার (২৩ মে) সকালে আমার শিশু ওই বাড়িতে পড়তে যায়। এ সময় সাংসারিক কাজে মাসুদা বেগম ব্যস্ত হয়ে পড়লে মতিয়ার রহমান মুন্সী আমার মেয়েকে ধর্ষণ করে। এ সময় আমার মেয়ে চিৎকার দিলে তাকে বাড়ীতে পাঠিয়ে দেয়।
পরের দিন গত বুধবার (২৪ মে) সকালে আমার মেয়েকে ইসলামিক শিক্ষা নিতে পাঠাতে চাইলে সে আমি ও আমার স্ত্রীকে ঘটনা খুলে বলে।
এ ঘটনায় গত বুধবার (২৪ মে) সন্ধ্যায় ওই শিশু বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ উপজেলার হিরণ বাজারে অভিযান চালিয়ে মতিয়ার রহমান মুন্সীকে গ্রেফতার করে।অভিযুক্ত মতিয়ার রহমান মুন্সী বলেন, আমি দীর্ঘদিন ধরে সুনামের সহিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে পরিদর্শক হিসেবে কাজ করে আসছি। একটি চক্র আমাকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাসিঁয়েছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোশারফ হোসেন বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের পরিদর্শক মতিয়ার রহমান মুন্সীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied