ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন, পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ২৫-৫-২০২৩ দুপুর ৩:৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন শুরু হয়ে চলবে ২২ জুন পর্যন্ত। গতবছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হলেও এবছর পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান দৈনিক যায়যায়দিন-কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্বে ভর্তি পরীক্ষার জন্য সম্ভাব্য তারিখ ১৬ থেকে ২৪ জুন নির্ধারিত হয়েছিল। পূর্বনির্ধারিত সময়ের মধ্যেই আমরা পরীক্ষা শেষ করতে চাই। ১৬ জুন শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় ১৮ জুন রবিবার থেকে পরীক্ষা শুরু হবে।

ইউনিট ভিত্তিক পরীক্ষার চূড়ান্ত সময়সূচি সম্পর্কে তিনি বলেন, এখনও অনলাইন আবেদন প্রক্রিয়া চলমান। ৩১ মে আবেদন প্রক্রিয়া শেষ হলে ২ জুন আমরা আবার বসবো। ইউনিট ভিত্তিক কত আবেদন পড়েছে তার উপর ভিত্তি করে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।এছাড়াও ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট 'juniv-admission.org' -তে পাওয়া যাবে।

এমএসএম / এমএসএম

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল