কুবিতে ইউজিসির বরাদ্ধ বাড়লো ৬ কোটি ২ লাখ টাকা
আগামী ২০২৩-২৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বরাদ্দ পেয়েছে ৬০ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের বছরের তুলনায় ৬ কোটি ২ লাখ টাকা বেশি।
শুক্রবার (২৬ মে) দুপুরে ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক মো. আবু তাহের মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু তাহের জানান, গত রবিবার (২১ মে) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬৫তম পূর্ণ কমিশন সভা অনুষ্ঠিত হয়। এ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। এতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ৬০ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে ২০২২-২৩ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) হতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছিল ৫৪ কোটি ৫২ লাখ টাকা। সে হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টিতে বরাদ্দ বেড়েছে ৬ কোটি ২ লাখ টাকা।
২০২৩-২৪ অর্থবছরে ইউজিসির বরাদ্দকৃত বাজেট বিষয়ে কুবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, এই বাজেটটি আনুষ্ঠানিক ভাবে আমরা এখনো পাই নি। তবে শীঘ্রই এই বাজেটের টাকাসহ কুবির ২০২৩-২৪ অর্থবছরের মোট বাজেট সম্পর্কে পূর্ণাঙ্গ পরিকল্পনা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied