ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সেলিম, আব্বাসের হ্যাটট্রিক,কাউসার টানা দ্বিতীয় বার কাউন্সিলর নির্বাচিত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৭-৫-২০২৩ বিকাল ৫:৪৩
সদ্য সমাপ্ত দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৮ নং ওয়ার্ডে মো:সেলিম রহমান ও ১২ নং ওয়ার্ডে মো: আব্বাসউদ্দীন খোকন হ্যাটট্রিক করেছেন। নগরীর ৭ নং ওয়ার্ডে টানা দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো: কাউসার আহম্মেদ। 
 
খোঁজ নিয়ে জানাযায় টানা তিনবার নির্বাচিত এসব কাউন্সিলের এলাকায় দারুণ জনপ্রিয়। তারা যে দলের সাথেই সম্পৃক্ত থাকুকনা কেন এলাকার সব শ্রেণী পেশার মানুষের কাছে তাদের রয়েছে সমান গ্রহণ যোগ্যতা। নগরীর ৭ নং ওয়ার্ডে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন মোঃ কাউসার আহম্মেদ। তিনিও এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। যার কারণে সাধারণ মানুষ তাকে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে নির্বাচিত করেছে। করোনা কালীন সময়ে যখন ভয়ে মানুষ ঘর থেকে বের হতোনা। তখন কোনাবাড়ীতে এই তিন কাউন্সিলর জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন। অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন খাদ্য সামগ্রী। 
 
এবারের নির্বাচনে ৮ নং ওয়ার্ডে মো: সেলিম রহমান ঘুড়ি প্রতীক নিয়ে ৫ হাজার ৩৩৩ ভোট পেয়ে তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল মান্নান মিয়া ঠেলাগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার  ৬৬৮ ভোট। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিলো ২৩ হাজার ১৩০ জন। ১২ নং ওয়ার্ডে মো: আব্বাসউদ্দিন খোকন ঠেলাগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী শফিকুল ইসলাম ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৫৭ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিলো ১৬ হাজার ৭০০ জন।
 
অপরদিকে ৭ নং ওয়ার্ডে মো: কাউসার আহম্মেদ ঠেলাগাড়ি প্রতীক নিয়ে ২ হাজার ৫৫৬ ভেট পেয়ে টানা দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচাতি হয়েছেন। এ ওয়ার্ডে মোট ৪ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধীতা করেন। আহসান পালোয়ান টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৮৭ ভোট, হামিদুর রহমান রনি ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৩ ভোট এবং জহিরুল ইসলাম জহির লাটিম প্রতীক নিয়ে পেয়েছেন ৫২৪ ভোট।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস