জগন্নাথপুরের পল্লীতে মহিলাদের ওপর পুরুষের হামলায় আহত ৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও পশ্চিমপাড়ার অসহায় এক পরিবারের ওপর হামলা হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ জুলাই) ওই গ্রামের এক মহিলা বিদেশ থেকে দেশে ফেরেন। একদিন বাড়িতে অবস্থান করে পরদিন দুপুরে পাশের ঘরের রমজান মিয়া ও রহিম আলীর সাথে পূর্বশত্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে হামলাকারী রমজান মিয়া ও রহিম আলী তাদের বসতভিটায় দলবল নিয়ে হামলা চালিয়ে বিদেশ ফেরত ওই মহিলার সদ্যনির্মিত বিল্ডিং ভাংচুর করে।
এ সময় ঘরে অবস্থান করা ওই মহিলার দুই বোন ও তার মায়ের ওপরও তারা হামলা চালিয়ে গুরুতর আহত করে। তাদের শোর-চিৎকারে তার বাবা ছমির উদ্দিন এগিয়ে এলে হামলাকারীরা তাকেও ব্যাপক মারধর করে এবং ঘরের ভেতরের আসবাবপত্র ভাংচুর করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত আয়েশা বিবিকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং জায়েদা বেগম, সাহেদা বেগম, ফাতেমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
হামলায় আহত সাহেদা বেগম বলেন, আমি দীর্ঘ ৫ বছর বিদেশে কাটানোর পর বৃহস্পতিবার দেশে আসি। বিদেশে থেকে অনেক কষ্ট করে টাকা দেশে পাঠিয়ে বিল্ডিং নির্মাণ করি। বিল্ডিং তৈরি করার পর উক্ত ঘর ও ভিটাকে রমজান মিয়া নিজের বলে দাবি করছেন। এ নিয়ে এলাকায় অনেক বিচার-পঞ্চায়েত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান মিয়া ও রহিম আলীর লোকজন অসহায় এই পরিবারের ওপর পঞ্চায়েতের সিদ্ধান্ত উপেক্ষা করে সম্পূর্ণ অন্যায়ভাবে হামলা চালিয়েছে।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়েছি তবে অভিযোগ পাইনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, বাদীপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এমএসএম / জামান
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান