ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পরমাণু স্থাপনার ভৌত সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ পেলেন রূপুপুর এনপিপি’র কর্মকর্তারা


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২৮-৫-২০২৩ দুপুর ২:৪৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত সুরক্ষার সঙ্গে জড়িত বাংলাদেশ সেনা বাহিনী কর্মকর্তাদের একটি দল রাশিয়ায় সম্প্রতি “পরমাণু স্থাপনার ভৌত সুরক্ষা” বিষয়ে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ লাভ করেছেন। প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন রসাটম টেকনিক্যাল একাডেমীর ‘গ্লোবাল নিউক্লিয়ার সেফটি এন্ড সিকিউরিটি ইন্সটিটিউট (জিএনএসএসআই)’ বিশেষজ্ঞরা। 

প্রশিক্ষণকালে অংশগ্রহণকারীরা পরমাণু স্থাপনার ভৌত সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে জ্ঞান লাভ করেন এবং এতদসংক্রান্ত আন্তর্জাতিক ডকুমেন্ট সমূহের সঙ্গে পরিচিত হন। তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি তারা রসাটম টেকনিক্যাল একাডেমীর বিশেষ প্রশিক্ষণ কমপ্লেক্সে প্র্যাকটিক্যাল কার্যক্রমে অংশ নেন এবং ভৌত সুরক্ষার কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতির সঙ্গেও পরিচিত হন। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণের প্রতিটি ধাপের বিশেষত্ব সম্পর্কে তারা জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করেন। 

প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদানকারী ব্রিগেডিয়ার জেনারেল ইরফানুল ইসলাম খান বলেন, “রূপপুর এনপিপির বর্তমান নির্মানাধীন অবস্থায় আমরা ভৌত সুরক্ষার জন্য প্রয়োজনীয় যথাযত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে সমর্থ হয়েছি, যা ভবিষ্যতেও আমাদের কাজে লাগবে”। 

২০২০ সাল থেকে বাংলাদেশ সেনা বাহিনী রূপপুর এনপিপি’র ভৌত সুরক্ষা বিষয় নিয়ে কাজ করছে। এই কাজে সার্বিক সহায়তা করছে রাশিয়া। 

গ্লোবাল নিউক্লিয়ার সেফটি এন্ড সিকিউরিটি ইন্সটিটিউট, রুশ রাষ্ট্রীয় পরমানূ শক্তি কর্পোরেশন রসাটমের একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, যারা পরমাণু স্থাপনার সঙ্গে জড়িত বিশেষজ্ঞ, ফেডারেল নির্বাহী কর্তৃপক্ষ, মিলিটারি ও বিশেষায়িত সংস্থা, এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থাসহ অন্যান্যদের আধুনিক প্রশিক্ষণ ও পুনঃপ্রশিক্ষণ প্রদান করে থাকে। এছাড়াও, সমন্বিত বৈশ্বিক সুরক্ষা যার মধ্যে ভৌত সুরক্ষা ছাড়াও রাষ্ট্রীয় সুরক্ষার গোপন তথ্যাদি, অর্থনৈতিক ও তথ্য সুরক্ষা বিষয়গুলোর ওপরও প্রশিক্ষণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। পরমাণু প্রকল্প নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রসাটমের লিয়াজো অফিস পরিচালকের দপ্তর থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানাগেছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের