পাবিপ্রবি এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক রোববার (২৮ মে) বিসিএসআইআর-এর সভাকক্ষে স্বাক্ষরিত হয়েছে।। সমঝোতা স্মাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং বিসিএসআইআর-এর পক্ষে ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ। দুপুর আড়াইটায় প্রতিষ্ঠানের সভাকক্ষে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, বিজ্ঞান একে অপরের সাথে জড়িত। একটি ছাড়া অন্যটি বাঁচতে পারেনা। স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে স্মার্ট জনশক্তি আমাদের গড়ে তুলতে হবে। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। এই চুক্তিকে আমরা এগিয়ে নিয়ে যাব। উপাচার্য আগামী ৫ জুন বিশ্ববিদ্যালয় দিবসে বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখকে পাবিপ্রবিতে আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, এই চুক্তির ফলে শিক্ষক ও গবেষকদের পাশাপাশি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও উন্নত গবেষণার সুযোগ পাবেন।
বিসিএসআইআর-এর চেয়ারম্যান বলেন, বিসিএসআইআর-এর মেধাবী বিজ্ঞানী ও অত্যাধুনিক যন্ত্রপাতির সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের যৌথ প্রচেষ্ঠায় দেশের গবেষণা ও নতুন নতুন আবিষ্কারের দিগন্ত উন্মোচিত হবে।
এই চুক্তির আওতায় দুই পক্ষ যেসব কার্যক্রম করবে- উভয় প্রতিষ্ঠান গবেষণা প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করবে, জার্নাল বিনিময় করতে পারবে, বৈজ্ঞানিক ও কারিগরি তথ্য আদান-প্রদান করতে পারবে, উভয় প্রতিষ্ঠান বৈজ্ঞানিক এবং কারিগরি কনফারেন্স, সেমিনার এবং সিম্পোজিয়াম একসাথে করার সুযোগ পাবে, পোস্ট গ্র্যাজুয়েট, এমফিল এবং পিএইচডি শিক্ষার্থীরা গবেষণা করার সুযোগ পাবে, দুই প্রতিষ্ঠানের গবেষকরা উভয় প্রতিষ্ঠানে পরিদর্শন করতে পারবেন; শিক্ষক, গবেষক, বৈজ্ঞানিক স্টাফ এবং শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পাবেন, যৌথ প্রকাশনা এবং প্রকল্পগুলোর ক্ষেত্রে পেটেন্টের সুবিধা পাবে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। এবং বিসিএসআইআর-এর পক্ষে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর অতিরিক্ত সচিব জাকির হোসাইন, জ্যেষ্ঠ বিজ্ঞানী সরোয়ার জাহান, শাহ্ আব্দুল তারিক, নাহিদ শারমিন, ড. শাহিন আজিজ এবং যুগ্ম সচিব হাবিবুর রহমান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি