দৈনন্দিন জীবন নির্বাহে অর্থ অপরিহার্য। অর্থের অভাব যেমন মানুষের জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয়, তেমনি অর্থের অপরিকল্পিত ব্যয়ও মানুষকে বিপদগ্রস্ত করে। এ জন্য ইসলাম মানুষকে সুপরিকল্পিতভাবে অর্থ ব্যয়ের নির্দেশ দিয়েছে। বিশেষত নিজের পরিবার-পরিজন যেন অর্থকষ্টে না পড়ে, সে চিন্তা করা মুমিনের দায়িত্ব।
অর্থব্যয়ে পরিকল্পনার গুরুত্ব
আলোচ্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) মানুষকে এমনভাবে অর্থ ব্যয় করতে নিষেধ করেছেন, যা তাকে অন্যের মুখাপেক্ষী করে তুলবে এবং সে সদকা গ্রহণে বাধ্য হবে। অর্থব্যয় সে এমনভাবে করবে, যেন তার হাতে পর্যাপ্ত অর্থ থাকে। যে অর্থ তার ও তার পরিবারের ব্যয় নির্বাহে যথেষ্ট হবে।
মুমিন অর্থব্যয়ের পরিকল্পনায় ব্যক্তি তার পরিবার-পরিজনকে প্রাধান্য দেবে।
কারো কারো ধারণা হতে পারে, পরিবার-পরিজনের জন্য অর্থ ব্যয় করলে সাধারণ দানের মতো সওয়াব পাওয়া যায় না। কিন্তু নবীজি (সা.) তাদের ধারণা পাল্টে দিতে বলেছেন পরিবারের জন্য অর্থ ব্যয় করা উত্তম সদকা বা দান। হাদিসের বর্ণনা থেকে এটাও স্পষ্ট হয় যে স্বামীর কাছে স্ত্রী, পিতার কাছে সন্তান এবং মালিকের কাছে দাস-দাসী প্রয়োজনীয় ভরণ-পোষণ দাবি করতে পারবে। এটা তাদের অধিকার।
হাদিস থেকে আরো জানা যায়, মানুষ তার সম্পত্তির পুরোটা দান করবে না; বরং নিজের ও পরিবারের প্রয়োজনগুলোও বিবেচনা করবে; পরিবার-পরিজনকে ইচ্ছা করে কষ্টে রাখা অনুচিত; গুরুত্ব অনুযায়ী ব্যয়ের খাত নির্ধারণ করা; পরিবারের জন্য অর্থ ব্যয় করলে সওয়াবের নিয়ত করা; কেউ নিজ দায়িত্বের ব্যাপারে উদাসীন হলে তাকে তা স্মরণ করিয়ে দেওয়া দোষের নয়।
আল মাউসুয়াতুল হাদিসিয়্যাহ অবলম্বনে
এমএসএম / এমএসএম
রমজান শেষ হওয়ার আগে যে কাজগুলো করা জরুরি
সদকাতুল ফিতরের প্রয়োজনীয় মাসআলা
সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত
আই নিউজ বিডি কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আপস না করার অঙ্গীকার
অসহায়দের পাশে দিয়ামনি ই কমিউনিকেশন, রমজানে কোরআন ও জায়নামাজ বিতরণ
রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি?
রমজানের শিক্ষা
জুমার দিন যা করলে মিলবে উট কোরবানির সওয়াব
রমজানে কখন সবচেয়ে বেশি দোয়া কবুল হয়
রোজা রেখে ইনজেকশন ব্যবহার
সেহরি না খেলে কী রোজা রাখা যাবে?
এক পেয়ালা দুধে যে মুজিজা দেখেছিলেন আবু হুরায়রা (রা.)